চাঁদপুর জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা
প্রকাশ: ২০১৬-০১-১৯ ১০:৫২:০৯

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া এমপি।
সোমবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৭ জানুয়ারী সম্মেলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশ্রাফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম দুলাল পাটওয়ারীর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিল্লাল আখন্দ, প্রচার সম্পাদক সন্তুষ দাস, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সদস্য শহিদ মাষ্টার, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবি দাস, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. মোতালব, সহ-সভাপতি আরাফাত বেপারী, মাহবুব রহমান পাটওয়ারী, সুমন ঢালী, শহর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পারভেজসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
সানবিডি/ঢাকা/ইমরান/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













