বিদেশে ওষুধ রফতানি করতে সর্বশেষ নতুন রফতানিকারক হিসেবে যাত্রা করতে যাচ্ছে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড।চট্টগ্রামভিত্তিক এলবিয়ন গ্রুপের সহযোগী এ প্রতিষ্ঠানের রফতানির অপেক্ষায় রয়েছে ৬৬ হাজার ৬৯০ ডলারের ওষুধ, যার প্রথম চালানের জাহাজীকরণ আগামী মাসেই। আফগানিস্তানের কাবুলের উদ্দেশে চট্টগ্রাম বন্দর থেকে এ জাহাজীকরণ সম্পন্ন হবে।
এ ব্যাপারে জানা গেছে, গত ২৯ মে রফতানির ব্যাপারে নিশ্চয়তা মেলে। চুক্তির শর্ত অনুযায়ী আমদানিকারক দেশ থেকে প্রথম চালানের অগ্রিম ২০ শতাংশ অর্থ দেশে পৌঁছে গত ৯ জুন। এভাবেই উৎপাদন ও রফতানিতে ভিত শক্ত করে বড় হয়ে উঠছে চট্টগ্রামভিত্তিক প্রথম ওষুধ রফতানিকারক হিসেবে প্রতিষ্ঠা পেতে যাওয়া এলবিয়ন।
সানবিডি/এনজে