এবার কাস্পিয়ান সাগরের বুকে দাউ দাউ করে জ্বলেছে আগুন। সাগরটির ওই অংশে আজারবাইজানের তেল ও গ্যাসফিল্ড রয়েছে। তবে আগুনের সূত্রপাত তেল ও গ্যাসফিল্ড থেকে নয় বলে জানা গেছে।
রোববার সাগরের মাঝখানে হঠাৎ বিস্ফোরণ হয়। এর পরই সাগরের মাঝে আগুন জ্বলতে শুরু করে। খবর ডিডব্লিউর।
প্রথমে ধারণা করা হচ্ছিল— হয়তো গ্যাস অথবা তেলের খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু তেল ও গ্যাসের খনি সুরক্ষিত আছে— এটি নিশ্চিত হওয়ার পর বিশেষজ্ঞরা ধারণা করছেন, সম্ভবত একটি মাড ভলক্যানো অর্থাৎ, ছোট আগ্নেয়গিরি জেগে উঠেছে।
পরে আজারবাইজানের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খনিতে কোনো বিস্ফোরণ হয়নি। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে।
সানবিডি/এনজে