বন্দরের সঙ্গে তিন বছরের চুক্তি করল সাইফ পাওয়ারটেক

প্রকাশ: ২০১৬-০১-১৯ ১১:১৮:৩০


saif-power-teck-factory-594x400পুঁজিবাজারের তালিকাভুক্ত সার্ভিস খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি সই করেছে। গতকাল সোমবার সাইফ পাওয়ারটেক ও বন্দর কর্তৃপক্ষ এ চুক্তি সই করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চট্টগ্রাম বন্দরের অধীনে থাকা কমলাপুরের কনটেইনারের সব ধরনের কাজ করবে কোম্পানিটি। এতে করে কোম্পানিটিকে ১৪ কোটি ৬৪ লাখ ১৮ হাজার টাকা দিবে বন্দর কর্তৃপক্ষ। তবে এই টাকা প্রতি মাসের কাজের উপর পরিশোধ করবে বন্দর কর্তৃপক্ষ।

এ বিষয়ে কোম্পানি সচিব এসএম সালেহীন বলেন, বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আমাদের তিন বছরের জন্য চুক্তি হয়েছে। এই তিন বছর কমলাপুর স্টেশন থেকে কনটেইনার সাপ্লাই ও ক্লিয়ারিংসহ সব ধরনের কাজ করব আমরা। প্রতি মাসের কাজের উপর ভিত্তি করে কর্তৃপক্ষ আমাদেরকে টাকা পরিশোধ করবে।

সানবিডি/ঢাকা/আহো