আসন্ন ঈদুল আজহার ৩ দিনের ছুটির শেষ দিন বৃহস্পতিবার (২২ জুলাই)। এর পরের তিন দিন শুক্র, শনি ও রোববার ছুটি হওয়ায় ব্যাংক-পুঁজিবাজারে ঈদের ছুটি মিলবে ৬ দিন। তবে অন্যান্য ক্ষেত্রে রোববার বাদে ঈদের ছুটি হবে ৫ দিন।
মন্ত্রিসভার অনুমোদিত ২০২১ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এবার ২১ জুলাই ঈদুল আজহা হিসেব করে ২০, ২১ ও ২২ জুলাই ঈদুল আজহার ছুটি। ২২ জুলাই বৃহস্পতিবার। ২৩, ২৪ ও ২৫ জুলাই যথাক্রমে শুক্র, শনি ও রোববার হওয়ায় বর্তমান নিয়ম অনুযায়ি লকডাউন থাকলে সাপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে ঈদের ছুটি তিন দিন ও সাপ্তাহিক ছুটি তিন দিন মিলিয়ে ঈদের মোট ছুটি হবে ৬ দিন। তবে অন্যান্য ক্ষেত্রে রোববার বাদে ঈদের ছুটি হবে ৫ দিন।
এদিকে, দেশে করোনার ছোবলে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমণের হার যেভাবে বাড়ছে, এবার ঈদুল আজহার সময় সর্বাত্মক লকডাউন থাকছে কি না- তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
যদি চলমান লকডাউন অব্যাহত থাকে, তাহলে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে সঙ্গে রোববারও ছুটি যোগ হবে। আর যদি লকডাউন অব্যাহত না থাকে, তাহলে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে সঙ্গে রোববার ছুটি নাও হতে পারে। সেক্ষেত্রে ঈদের ছুটি তিন দিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি দুই দিন (শুক্র ও শনি) যোগ হয়ে ৫ দিন ছুটি হবে। সে অনুযায়ি, ব্যাংক ও পুঁজিবাজারে ঈদের ছুটি হবে ৫ দিন।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় দুই উৎসবের মধ্যে একটি হচ্ছে পবিত্র ঈদুল আজহা। চাঁদ দেখার ওপর নির্ভরশীল এ ঈদ। আরবি বর্ষপঞ্জিতে ঈদুল আজহা জিলহজ মাসের ১০ তারিখে পড়ে। চলতি জিলকদ মাস ২৯ দিনে হলে ঈদুল আজহা ২০ জুলাই। আর জিলকদ মাস ৩০ দিনে হলে ঈদ হবে ২১ জুলাই।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১০:৪৬/৬/৭/২০২১