সাভারে বাসচাপায় নারী নিহত
প্রকাশ: ২০১৬-০১-১৯ ১১:৪৫:৪৩

রাজধানীর উপকণ্ঠ সাভারে যাত্রীবাহী বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স ৩০ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, আজ সকালে সাভারের ব্যাংক টাউন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন এক নারী। এ সময় একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় দায়ী বাসচালককে আটক করতে পারেনি পুলিশ। ঘটনার পর দ্রুত বাস নিয়ে পালিয়ে যায় সে।
পরে সাভার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি কামরুজ্জামান।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













