
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের বিশিষ্ট ইসলামিক স্কলার ও আলোচক, মাসজিদুল জুমা কমপ্লেক্স এর খতিব শায়খ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। মঙ্গলবার (৬ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক পেজে করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন তার ভাই ডা.নুরুল্লাহ।
ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে ডা.নুরুল্লাহ লিখেছেন, আপনাদের প্রিয় ভাই আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ কভিডে আক্রান্ত হয়েছেন। এর সাথে পূর্ব থেকেই চলমান কিডনির সমস্যা কিছুটা বেড়েছে। পরীক্ষা নিরিক্ষার সব রিপোর্ট হাতে আসেনি। আপাতত বাসায় থেকে ডা.ফায়সাল কারীমের অধীনে চিকিৎসা নিচ্ছেন। আপনারা নেক দুয়ায় শামিল রাখবেন।
শুভাকাঙ্ক্ষীগনের নিকট তাঁর সাস্থ্য ও চিকিৎসার আপডেট প্রয়োজন মনে করলে আমরাই জানিয়ে দিব ইনশাআল্লাহ। তিনি সকলের কাছে তার ও পরিবারের ছোট্ট তিনটি কন্যা সহ অন্য সদস্যদের জন্য দুয়া চেয়েছেন।
সানবিডি/এএ