

পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিকে (ইউপিজিডিসিএল) ৫৮ দশমিক ৫ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। আগামীকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত একটি চুক্তি সই করবে বিশ্বব্যাংক ও ইউপিজিডিসিএল। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রজেক্ট ফিন্যান্স হিসেবে ইউপিজিডিসিএলকে ৫৮ দশমিক ৫ মিলিয়ন ডলার বা ৪৬৮ কোটি টাকা (প্রতি ডলার ৮০টাকা দরে) ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। ১২ বছর মেয়াদী এই ঋণকে বাংলাদেশের ইতিহাসে বিশ্বব্যাংক থেকে কোনো কোম্পানিকে দেওয়া সর্বনিম্ম সুদের ঋণ হিসেবে দেখা হচ্ছে। এ ঋণের অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ঢাকা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
সূত্র মতে আরও জানা গেছে, আগামীকাল বুধবার সন্ধায় রাজধানীর একটি হোটেলে এই চুক্তি সইয়ের সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান উপস্থিত থাকবেন।
সানবিডি/ঢাকা/আহো