‘বাবলুকে অব্যাহতি, নতুন মহাসচিব হাওলাদার’
প্রকাশ: ২০১৬-০১-১৯ ১৫:০০:২০

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একইসঙ্গে সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে নতুন মহাসচিব ঘোষণা করেছেন তিনি।
মঙ্গলবার দুপুরে এরশাদের বনানী অফিসে জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। এরশাদ বলেন, জিয়াউদ্দিন বাবলু আমার আদেশ শোনেননি। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তাকে অব্যাহতি দেওয়া হলো।
রুহুল আমিন হাওলাদার এর আগে জাপার মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। তার কাছ থেকে দায়িত্ব নিয়ে বাবলুকে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দায়িত্ব সুষ্ঠভাবে পালন করতে পারেননি। তাই আজ এই মুহূর্ত থেকে নতুন সিদ্ধান্ত অনুযায়ি মহাসচিবের দায়িত্ব পালন করবেন সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার। জাপা চেয়ারম্যান বলেন, আমি এখনও পার্টি চেয়ারম্যান।
সিদ্ধান্ত যা নেওয়ার আমি নেব। এ পার্টিতে কেউ হাত দিতে পারবে না। আমি চেয়ারম্যান্ই থাকবো। আগামি এপ্রিলে জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে জানিয়ে এরশাদ বলেন, কাউন্সিলের সময় পার হয়ে গেছে। এপ্রিলেই কাউন্সিল। আর এ কাউন্সিল অনুষ্ঠানের দায়িত্ব পালন করবেন রুহুল আমিন হাওলাদার। তিনি এর আগে তিনবার সফলভাবে কাউন্সিল সম্পন্ন করেছেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













