

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ১৯ জানুয়ারি মঙ্গলবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।
‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সানবিডি/ঢাকা/এসএস