দরবৃদ্ধিতে বীমা ও জ্বালানি খাত
প্রকাশ: ২০১৬-০১-১৯ ১৫:৩৫:১৩

প্রথম দুই ঘণ্টার লেনদেনে দরবৃদ্ধিতে এগিয়ে রয়েছে বীমা, জ্বালানি ও প্রকৌশল খাতের কোম্পানিগুলো। এরমধ্যে দরবৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে ৬টিই বীমা খাতের কোম্পানি।
অপরদিকে ব্যাংক, মিউচুয়াল ফান্ড ও টেক্সটাইল খাতের অধিকাংশ ইস্যুর দর কমেছে। মিশ্রাবস্থায় লেনদেন চলছে ব্যাংক বহির্ভূত আর্থিক খাত ওষুধ খাতে। লেনদেনের এমন পরিস্থিতিতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন।
ডিএসইর প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) বেড়েছে ১৩.৬৩ পয়েন্ট। এরফলে বেলা সাড়ে ১২টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৭০০ পয়েন্টে।
এ সময়ে লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১১৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর। এদের মধ্যে বীমা খাতের লেনদেন হওয়া ৪৫টি কোম্পানির মধ্যে ৪০টিরই দর বেড়েছে। কমেছে ৩টির ও অপরিবর্তিত রয়েছে ২টির দর। দরবৃদ্ধিতে এরপর রয়েছে জ্বালানি খাত। এ খাতের ১৮টি কোম্পানির মধ্যে ১৫টিরই দর বেড়েছে। কমেছে ৩টির। প্রকৌশল খাতের ৩১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০টির। তবে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে বস্ত্র খাতের সি অ্যান্ড এ টেক্সটাইল। ৮.৮৫ শতাংশ দর বেড়ে এ কোম্পানির শেয়ার ১২.৩ টাকায় লেনদেন হচ্ছিল। ৮.৭৫ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার ৩৯২.১ টাকায় এবং ৬.৫৫ শতাংশ বেড়ে ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার ১৩ টাকায় লেনদেন হচ্ছিল।
প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪২ কোটি ৪০ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার। এ কোম্পানির লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার। ১২ কোটি ৮০ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিডি থাই এলমুনিয়াম। তৃতীয় স্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইলের লেনদেনের পরিমাণ হচ্ছে ১২ কোটি ৮ লাখ ৫৩ হাজার টাকা। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে-আইটি কনসালটেন্টস, কাশেম ড্রাইসেল, ইউনাইটেড এয়ার।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সিএসসিএক্স ৩৪.৪১ পয়েন্ট বেড়ে ৮৭৪৩.৩১ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













