
বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম। তাকে এ পদে নিয়োগ দিতে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রোববার (১১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অপর আদেশে মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারকে রাষ্টদূত নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে যে কোনো দেশের দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হবে।
সানবিডি/এএ