এক আকাশে তিন সূর্যের বিরল দৃশ্য

প্রকাশ: ২০১৬-০১-১৯ ২২:৩৪:৪৭


Rare-optical-illusion-creatবিশ্বাস্য হলেও এটাই সত্যি! একই সঙ্গে এক আকাশে তিন সূর্য৷ একইসঙ্গে ৩টি সূর্যের দেখা মিলল রাশিয়ার আকাশে। বিস্ময়কর হলেও সম্প্রতি এমনি দৃশ্য উপভোগ করেছেন সেন্ট পিটার্সবার্গের হাজার হাজার মানুষ। আর বিরল এই দৃশ্য ধরা পড়েছে স্থানীয় এক ব্যক্তির ক্যামেরায়।
বায়ুমণ্ডলে জমে থাকা শিশির কণাগুলো বরফে জমাট বেধে থাকায় সেগুলোতে সূর্যের আলোর প্রতিফলন হলে দু’দিকে আরও দু’টি সূর্যের ছবি ভেসে ওঠে। ফ্যান্টম সান্স বা মক সান্স নামের পরিচিত এ অবস্থার বৈজ্ঞানিক নাম পারহেলিয়া।
তবে, সূর্যের এই বিরল দৃশ্য শীতকালের হিমেল প্রবাহ ছাড়া দেখা যায় না। সেন্ট পিটার্সবার্গে এখন প্রচণ্ড শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।