মিঠাপুকুরে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ৩
আপডেট: ২০১৬-০১-২০ ১২:২০:৪৯

জেলার মিঠাপুকুরে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন বাসযাত্রী। কারো পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার জায়গীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী তাজ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাঠবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির চালকসহ তিনজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২৫ জন যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীসহ স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে রাতেই উদ্ধার কাজ শেষ করে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনার পর পরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেহ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













