
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মহাসড়কের চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে আবুল কালাম (৪৫), একই উপজেলার রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার (৩০) ও ছালিয়াকান্দি গ্রামের বাবুল মিয়া (৪০)।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মৃদুল কান্তি সরকার বলেন, সকালে মুরাদনগরগামী অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলে একজন মারা যান। গুরুতর আহত দুইজনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেয়ার পথে দুপুরে দুইজন মারা যান।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিয়েছে।
সানবিডি/এএ