

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাক্টিভ ফাইন তাদের ওষুধ উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে করে তাদের মাসিক টার্নওভার বাড়বে বলে আশা করছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সেফালোসপরিন এন্টিবায়োটিক ও অন্যান্য ওষুধ উৎপাদন করতে ইতোমধ্য অ্যাক্টিভ ফাইন ড্রাগ প্রশাসনের অনুমোদন পেয়েছে। অনুমোদন পাওয়ার পরই কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ ধরনের ওষুধ উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে।
সেফালোসপরিন এন্টিবায়োটিক ও অন্যান্য ওষুধ উৎপাদন করতে ইতোমধ্য অ্যাক্টিভ ফাইন ড্রাগ প্রশাসনের অনুমোদন পেয়েছে।
একইসঙ্গে ওষুধ খাতের এ প্রতিষ্ঠানটি একটি ক্যান্সার বিরোধী ফর্মুলেশন প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রে আরও জানা গেছে, এ ওষুধ উৎপাদনের মাধ্যমে অ্যাক্টিভ ফাইন আশা করছে, তাদের টার্নওভার প্রতি মাসে ৬ থেকে ৮ কোটি টাকা বাড়বে।
প্লান্টটি খুলনার বাটিয়াখাটার কৈয়াবাজারের উত্তর শৈলমারিতে স্থাপন হবে। এজন্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে আনুমানিক ৯ কোটি টাকা। কোম্পানির নিজস্ব অর্থায়ন ও ব্যাংক লোনে এই প্লান্ট নির্মাণ হবে।