বিশ্বজুড়ে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৮ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে।আর করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ ৫৭ হাজার।
এ ব্যাপারে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৮৩ লাখ ৮ হাজার জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৫৭ হাজার ৪৮৬ জনের।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৩৪৩ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ৮ হাজার ১০৮ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯২ লাখ ৯ হাজার ৭২৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৩৯৪ জনের।
সানবিডি/এনজে