এবার ওসির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ!
আপডেট: ২০১৬-০১-২০ ১৮:১১:৩২

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে নির্যাতনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনীশঙ্কর কর।
গত ৩ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানার উত্তর কুতুবখালির একটি বাসায় ওই নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে যাত্রাবাড়ি থানার ওসি অবনীশঙ্কর। তার সঙ্গে আরও দুজন পুলিশ সদস্য জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।
বুধবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে নারী ও শিশু আদালত-২-এ পুলিশ কর্মকর্তা অবনীশঙ্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই ‘নির্যাতিত’ নারীর আইনজীবী অ্যাডভোকেট জামাল উদ্দিন।
নারী ও শিশু আদালত-২-এ ওই মামলার আংশিক শুনানিও হয়েছে। তবে আদালতে এখনও এই অভিযোগটি রেকর্ডভুক্ত হয়নি বলে জানিয়েছেন অ্যাডভোকেট জামাল উদ্দিন।
তিনি বলেন, ‘আদালত আগামীকাল আরও শুনানি করে মামলাটি নথিভুক্ত করতে পারেন।’
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













