টপটেন গেইনারে বস্ত্র খাতের আধিপত্য
প্রকাশ: ২০১৬-০১-২০ ১৬:১৯:৩২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনারে আধিপত্য বিস্তার করছে বস্ত্র খাত। এদিন গেইনারে ১০ কোম্পানির মধ্যে ৭টিই বস্ত্র খাতের। আজ এ খাতের নেতৃত্বে ছিল ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ গেইনার তালিকায় থাকা ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৭০ শতাংশ। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন করে ১৮ টাকা ১০ পয়সা দরে। এদিন ১ হাজার ৮৭৪ বারে কোম্পানিটির লেনদেন হয়েছে ৬০ লাখ ৭৫ হাজার ৪৪১টি শেয়ার।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম কটন মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ২ পয়সা বা ৮ দশমিক ২৮ শতাংশ। আজ কোম্পানিটির সর্বশেষ লেনদেন ১৫ টাকা ৭০ পয়সা দরে। এদিন ১ হাজার ৪৭৪ বারে কোম্পানিটির ৫৪ লাখ ৫ হাজার ৭৯১ টি শেয়ার লেনদেন হয়।
গেইনারের চতুর্থ স্থানে রয়েছে এ খাতের রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৪ পয়সা বা ৬ দশমিক ৫১ শতাংশ। আজ কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ২২ টাকা ৯০ পয়সা দরে। এদিন ৫ হাজার ৩৪৮ বারে কোম্পানির ৫৫ লাখ ২১ হাজার ৫৮৮টি শেয়ার লেনদেন করে।
এছাড়া গেইনারে থাকা বস্ত্র খাতের অন্য কোম্পানিগুলো হচ্ছে – ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, ডেল্টা স্পিনার্স লিমিটেড, প্রাইম টেক্সটাইল।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













