পটুয়াখালীর দুমকিতে র্যাব-০৮ এর অভিযানে ১৫ লাখ ৩০ হাজার চিংড়ির অবৈধ রেনু পোনা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।
উপজেলার পাগলার মোড় এলাকা থেকে ভোর সাড়ে ৪ টায় ট্রাকসহ অবৈধ কর্মকাণ্ডে জড়িত ১৮ জনকে আটক করা হয়। ওই ট্রাকে ৫১টি ড্রামে রেনু পোনাগুলো ভোলা থেকে কালাইয়া হয়ে বাগেরহাট যাচ্ছিল।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর লেফটেন্যান্ট কমান্ডার এম শহিদুল ইসলামের নেতৃত্বে রেনু পোনা জব্দ করা হয়। অভিযান পরিচালনা কালে উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া উপস্থিত ছিলেন।
জব্দকৃত রেনু পোনাগুলো উপজেলার পায়রা নদীতে অবমুক্ত করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এর সঙ্গে জড়িত ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
সানবিডি/এনজে