রোববার, ১ ফেব্রুয়ারি ২০২৬
জবিতে এ্যাম্বুলেন্স উদ্বোধন
প্রকাশিত - জানুয়ারী ২০, ২০১৬ ৬:০৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাস্কর্য চত্বরে বিশ্ববিদ্যালয়ের প্রথম এ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে।
(বুধবার) সকাল ১০.০০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান প্রধান অতিথি হিসেবে এ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, এ্যাম্বুলেন্সটি পাওয়ার মাধ্যমে আমাদের দীর্ঘ দিনের দাবি আজ পূরন হলো। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই তাৎক্ষনিক চিকিৎসা সেবার জন্য এই এ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া। পরিবহন প্রশাসক ড. মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, বিশ্ববিদ্যালয়শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.