

একাকীত্বের ভয়ংকর অসুখ
আমাকে জ্বালাবে, পোড়াবে
কিন্তু মারবে না,
প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দেবে
আমি তোমার হতে পারিনি।
অদৃশ্য এই অসুখ
আমাকে ক্ষত-বিক্ষত করবে
কিন্তু আমার শরীরে, রক্তে তার কোনো
চিহ্ন থাকবে না,
তাই কেউ ধরতে পারবে না
আমার অসুখ, আমার কষ্ট।
আমি জ্বলে পুড়ে ছাই হবো
সেই ছাই থেকে ফিনিক্স পাখির মতো
আবার জন্মাব।
আমার রক্তক্ষরণ, আমার ধ্বংস হওয়া
কেউ বুঝবে না,
কারণ আমি বেঁচে আছি, খাচ্ছি, ঘুমাচ্ছি।