মোংলা বন্দরে মেট্রোরেলের আরও ১০টি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে ভিড়েছে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন ৯।
জাপানের কোভে বন্দর থেকে ২ জুলাই ছেড়ে আসা ওই বাণিজ্যিক জাহাজটি আজ মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে মোংলা বন্দরে পৌঁছায়।
এই তথ্য নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।
সানবিডি/এনজে