খুলনা বিভাগে মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪০ জন মারা গেছেন। এসময় শনাক্ত হয়েছেন আরও ২১৩ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে সূত্র জানায়, মৃত ৪০ জনের মধ্যে ১২ জন কুষ্টিয়ার। এছাড়া খুলনার ১০, মেহেরপুরের আট, মাগুরার চার, যশোর ও ঝিনাইদহের তিন জন করে রোগী মারা গেছেন।
সানবিডি/এনজে