রাজধানীতে এডিস মশাবাহী রোগ ডেঙ্গুজ্বরের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রতিদিন বিভিন্ন সরকারি, সায়ত্ত্বশাসিত এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন।
ঈদের পর তিন দিনে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঈদের আগের সপ্তাহে ভর্তি হয়েছিলেন ৪০ জন।
শনিবার (২৪ জুলাই) মিটফোর্ড হাসপাতালে গিয়ে দেখা যায়,হাসপাতালের চারটি ইউনিটের মেডিসিন বিভাগে ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে। চার ইউনিট মিলে মোট ৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
ডেঙ্গু আক্রান্ত জহির উদ্দিন বলেন, ‘ঈদের আগে থেকে আমার জ্বর ছিল। এরপর পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। ঈদের দিন আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আগের তুলনায় শরীর অনেকটা ভালো লাগছে।’
সামিউল হায়াত বলেন, ‘আমার চাচা আকবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। আমি তাকে দেখতে এসেছি। তার শরীর অবস্থা আগের তুলনায় অনেক ভালো।’
মিটফোর্ড হাসপাতালের সুপারভাইজারদের ইনচার্জ মারচি সুরভী বলেন, ‘ঈদের পর তিন দিনে ২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঈদের আগের সপ্তাহে ৪০ জন ভর্তি হয়েছিলেন। চলতি সপ্তাহে ভর্তির হার গত সপ্তাহের তুলনায় অনেক বেশি।’
সানবিডি/ এন/আই