যশোরের বেনাপোল দিয়ে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) নিয়ে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশে এসে পৌঁছেছে।
ঢাকার ভারতীয় দূতাবাস জানিয়েছে, শনিবার রাত ১০টা ২১ মিনিটে অক্সিজেন এক্সপ্রেস বেনাপোল স্টেশনে এসে পৌঁছায়।
এই তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল স্টেশন মাস্টার সাঈদুর রহমান।
এর আগে শনিবার দুপুর ১টার দিকে ভারত সরকারের তথ্য বিরবণীতে জানানো হয়েছে, শনিবার দুপুরে রওনা হয় অক্সিজেন এক্সপ্রেস। সকাল সাড়ে ৯টার দিকে অক্সিজেন এক্সপ্রেসে ১০টি কনটেইনারে তরল অক্সিজেন পূর্ণ করার কাজটি সম্পন্ন হয়।
সানবিডি/এনজে