

অষ্টম বেতন কাঠামোর দাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে । আন্দেলন শেষে পুরোদমে আবারও ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে আজ। তবে শিক্ষার্থীদের প্রতি বিশেষ করে ঢাবি শিক্ষকরা যে বরাবরের মতোই সচেতন তা আবারো প্রমাণিত করলো ঢাবির শুক্রবার এবং শনিবারে ক্লাস চালানোর সিদ্ধান্ত।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, ‘ক্ষতি পুষিয়ে উঠতে শুক্র ও শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।’ তিনি আরও বলেন, ‘কয়েকদিন ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের কিছুটা হলেও ক্ষতি হয়েছে। আমরা ক্লাস নিতে পারিনি। এজন্য শুক্র ও শনিবার ক্লাস নেওয়া হবে।’
আন্দোলনের ফলে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের যে ক্ষতি সাধিত হয়েছে তা পুষিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শুক্রবার-শনিবার ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
সানবিডি/ঢাকা/রাআ