অর্ধবার্ষিকীতে লোকসানে ন্যাশনাল টিউবস

প্রকাশ: ২০১৬-০১-২১ ১০:০৫:৪৫


National_tubes_logoঅর্ধবার্ষিকীতে লোকসানে গেল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড। কোম্পানিটি হিসাব বছরের প্রথম ৬ মাসে শেয়ার প্রতি লোকসান করেছে ৫৪ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির লোকসান ছিল ৬৮ পয়সা।

কোম্পানিটির অর্ধবার্ষিকী প্রান্তিকের (জুলাই,১৫ – ডিসেম্বর,১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।