পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা মোহাম্মদ আলী আসগর শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আসগর আলীর কাছে থাকা কোম্পানির ২ লাখ ৮৭ হাজার ৩০২টি শেয়ার বিক্রি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার তিনি বিক্রি করেন।
এর আগে উদ্যোক্তা মোহাম্মদ আলী আসগর ৭ জুলাই শেয়ার বিক্রির ঘোষণা দেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৩:১৪/২৬/৭/২০২১