সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৭৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সাইফ পাওয়ারের শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকার।
৪০ কোটি ২ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো লিমিটেড, ফু-ওয়াং সিরামিক, জিপিএইচ ইস্পাত, একটিভ ফাইন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স , এসএস স্টিল ও অরিয়ন ফার্মা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৩:৫৯/২৬/৭/২০২১