বিকেলে এমারেল্ড অয়েলের পর্ষদ সভা

প্রকাশ: ২০১৬-০১-২১ ১০:২২:০২


Emareld_Model1পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সভা আজ। এইদিন বিকেল সাড়ে ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রে জানা গেছে. সভায় কোম্পানির গত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

সানবিডি/ঢাকা/এসএস