
আগামী রোববার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ব্যাংকিং কার্যক্রম প্রসঙ্গে’ নতুন এ নির্দেশনা জারি করেছে।
এর প্রেক্ষিতে এ দু’দিন লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে। সে ক্ষেত্রে সোমবার (২ আগস্ট), মঙ্গলবার (৩ আগস্ট) ও বৃহস্পতিবার (৫ আগস্ট) লেনদেন হবে পুঁজিবাজারে। এ সময়ে সকাল ১০টা থেকে দুপুর ২.০০ পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হবে।
সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলছে, “করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ জুলাই রোববার ও ৪ জুলাই বুধবার ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া ২, ৩ ও ৫ জুলাই ব্যাংকে লেনদেন হবে বেলা আড়াইটা পর্যন্ত। এই তিন দিন ব্যাংক খোলা রাখা যাবে বিকাল ৪টা পর্যন্ত।”
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবরে
এএ