
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ০৩ পয়সা।
আর অর্ধ-বার্ষিকীতে (জানুয়ারি-জুন,২১) কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ১৯ পয়সা।
একই সময়ে কোম্পানিটির ইউনিট প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১৮ টাকা ২২ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ