ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮ কোটি ৮০ লাখ ৫০ হাজার ২২৪ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ২৫০ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ২ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ২৯৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৩ কোটি ৬১ লাখ ৩৯ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা জিপিএইচ ইস্পাতের ৪ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৪৬১ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮২ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১৭০ কোটি ৮৮ লাখ ৬ হাজার টাকার, বারাকা পতেঙ্গা পাওয়ারের ১৬৩ কোটি ৫৬ লাখ ১৬ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ১৫৫ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকার, একটিভ পাইনের ১১৫ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার টাকার, বাংলাদেশ ফাইন্যান্সের ৯৩ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৮৬ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকার ও আইএফআইসি ব্যাংকের ৮৬ কোটি ৪০ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১১:০৫/৩১/৭/২০২১