ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪০ দশমিক ১৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৬৩ কোটি ৫৬ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩২ কোটি ৭১ লাখ ২৩ হাজার ২০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিপিএইচ ইস্পাতের বেড়েছে ৩৩ দশমিক ৭৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৮২ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৬ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বিকন ফার্মার বেড়েছে ৩৩ দশমিক ২৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫৮ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৭৯ লাখ ৬ হাজার ৮০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ফু-ওয়াং সিরামিকের ২৯.৪৭ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ২৬.৬২ শতাংশ, এএফসি এগ্রোর ২১.৬৯ শতাংশ, সালভো কেমিক্যালের ২০.৭০ শতাংশ, রহিমা ফুডের ১৯.৮৯ শতাংশ, ইজেনারেশনের ১৯.৭৭ শতাংশ এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১৯.২৭ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১১:৪৫/৩১/৭/২০২১