‘এসডিজি অর্জনের জন্য জনপ্রশাসনের সক্ষমতা জোরদারকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের প্রথম পর্যায়ে বিভিন্ন খাতের মোট ৫৫ জন বিদ্বান ব্যক্তি প্রধানমন্ত্রীর ফেলোশিপ পাবেন।
এই বৃত্তি পেতে প্রতিটি আবেদনকারীকে প্রথমে তাদের নিজস্ব সক্ষমতা অনুসারে বিশ্বের ১০০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটিতে ভর্তি হতে হবে।
ভর্তি নিশ্চিত হয়ে গেলে, তবেই কেউ প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) অধীনে বৃত্তির জন্য আবেদন করতে পারেন।
গত ২৯ জুলাই জারি করা এক গেজেটে বলা হয়, বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত মাস্টার্স কোর্সের ৪০ জন এবং পিএইচডি কোর্সের ১৫ জন প্রার্থী এই বৃত্তি পাবেন।
সানবিডি/আরএইচ