শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সলর (ভিসি) অধ্যাপক মো. শাদাত উল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (৩ আগস্ট) রাত ২.৩০ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচাচালক মো. বশিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক মো. শাদাত উল্লা বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১২ সালের ২৬ জুলাই থেকে ২০১৬ সালের ২৫ জুলাই পর্যন্ত তিনি দ্বিতীয়বার ভিসির দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে শেকৃবি পরিবার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন। গণমাধ্যমে পাঠোনো শোক বার্তায় বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
সানবিডি/আরএইচ