মার্কিন বাহিনীর বিদায়ের পর আফগান বাহিনী ও তালেবানের মধ্যে লড়াই ক্রমেই বাড়ছে। এরইমধ্যে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের দখল নিতে যাচ্ছে তালেবান। প্রদেশটিতে দখলের বিনিময়ে তারা যেন জীবনবাজি রাখতেও পেছু হটছে না। গত ২৪ ঘণ্টায় প্রদেশের বিভিন্ন স্থানে হামলায় ৭৭ তালেবান নিহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার আফগানিস্তানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর মুখপাত্র ফাওয়া আমান এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, ফাওয়াদ আমান বলেন, নিহত এ ৭৭ জনের মধ্যে তিনজন তালেবানের সামরিক কমিশনের প্রধান। এছাড়া সরকারি বাহিনীর হামলায় ২২ জন তালেবান আহত হয়েছেন।
এ সময় তিনি বলেন, হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের আশপাশের এলাকায় তালেবানদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
এর আগে হেলমান্দে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের বাহিনী। ওই হামলায় কমপক্ষে ৪০ জন তালেবান নিহত হন।
সানবিডি/এনজে