ওমান উপসাগরে পানামার পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করে ইরানের দিকে নেওয়া হচ্ছে। নৌযানের অবস্থানসংক্রান্ত তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান লয়েডস লিস্ট মেরিটাইম ইন্টেলিজেন্স এ তথ্য জানিয়েছে।
বিটুমেন বহনকারী এমভি অ্যাসফাল্ট প্রিন্সেস জাহাজটি হরমুজ প্রণালীর দিকে যাচ্ছে। জাহাজটি কারা ছিনতাই করেছে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে বিশ্লেষকরা বলছেন, ছিনতাইয়ে ইরান জড়িত। খবর বিবিসির
ইরান রিভুলেশনারি গার্ডস এ অভিযোগ অস্বীকার করেছে। এক সপ্তাহ কম সময় আগে, ওমান উপসাগরে ইসরায়েল মালিকানাধীন একটি জাহাজে ড্রোন হামলায় ব্রিটিশ ও রোমানিয়ান সৈনিক নিহত হওয়ার পরপরই এ ছিনতাইয়ের ঘটনা ঘটল।
ওই হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েল দায়ী করে ইরানকে। তবে ইরান সেই অভিযোগ অস্বীকার করেছে।
সানবিডি/এনজে