
করোনার এই দুঃসময়ে একসাথে পথ চলার অঙ্গিকার করল ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম। ঢাকায় কর্মরত চাঁদপুর জেলার সাংবাদিকদের সংগঠন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম এবং বনশ্রীতে অবস্থিত ফেমাস স্পেশালাইজড হসপিটালের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই অঙ্গিকার ব্যক্ত করা হয়।
বুধবার (৪ আগস্ট) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফোরামের সভাপতি মিজান মালিক সংক্ষিপ্ত আলোচনায় ফেমাস হাসপাতালকে সংগঠনের সদস্যদের পাশে এগিয়ে আসায় ধন্যবাদ জানান।
ফেমাস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস শুধু চিকিৎসা সেবা নয় সংগঠনের সকল ভালোকাজে পাশে থাকার আশ্বাস দেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার, যুগ্ম সম্পাদক দুলাল হোসেন মৃধা, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন এবং দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী এখন থেকে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সকল সদস্য, তাদের পরিবারের স্ত্রী/স্বামী, সন্তান এবং বাবা-মা এই বিশেষ সুবিধা ভোগ করবেন। সুবিধা এক বা একাধিক বার (যতবার প্রয়োজন ততবার) নিতে পারবেন সদস্যরা।
উল্লেখ্য, ফেমাস স্পেশালাইজড হাসপাতালে অত্যাধুনিক আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, কোভিড চিকিৎসাসহ সবধরনের উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া আরটি পিসিআর এবং এন্টিজেন দিয়ে কোভিড পরীক্ষা করা যায়। তাছাড়া সকল ধরনের উন্নত মানের পরীক্ষা-নিরিক্ষা করা যায়।
এএ