পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিনেশন খাতের রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহতাব উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবির সিইও ও এমডি হিসেবে সফলতার সঙ্গে পাঁচ বছর দায়িত্ব পালন শেষে মাহতাব উদ্দিন আহমেদ তার চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩১ অক্টোবর রবির সিইও হিসেবে মাহতাব উদ্দিন আহমেদের মেয়াদ শেষ হবে।
প্রসঙ্গত, মাহতাব উদ্দিন আহমেদ দেশের কোনো বহুজাতিক মোবাইল ফোন অপারেটরের প্রথম বাংলাদেশি হিসেবে প্রধান নির্বাহী। রবিতে যোগ দেওয়ার আগে তিনি ১৭ বছর ইউনিলিভারের বিভিন্ন পদে কাজ করেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৪:৩৮/৫/৮/২০২১