সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬৬১ বারে ৯ লাখ ৭৮ হাজার ৬৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৯৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা জেমিনি সী ফুডের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৯৪৩ বারে ১ লাখ ৪৫ হাজার ৩৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সিমটেক্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ৬৬১ বারে ৬৩ লাখ ৯৬ হাজার ৪৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মালেক স্পিনিংয়ের ৯.৭০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৫৭ শতাংশ, এপোলো ইস্পাতের ৯.১৭ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৯.০৪ শতাংশ, ফার কেমিক্যালের ৮.৫৮ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৮.৫০ শতাংশ এবং রহিমা ফুডের শেয়ার দর ৭.৮৮ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৫:১৬/৫/৮/২০২১