
ভারত থেকে আরও ১৮২ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে।
এরপর শুক্রবার সকাল (৬ আগস্ট) ৭টা থেকে চলছে অক্সিজেনবাহী ট্যাংকলরিতে খালাস কার্যক্রম। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।
আমদানিকারক প্রতিষ্ঠান লিনদে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব বিষয়টি নিশ্চিত করেন।
রেলপথ দিয়ে ভারত থেকে এখন পর্যন্ত মোট ৯৮২ টন অক্সিজেন দেশে এসেছে।
খালাসের পর অক্সিজেনবাহী ট্যাংকলরিগুলো সড়ক পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে যাবে। সেখান থেকে চাহিদা অনুযায়ী এ অক্সিজেন পাঠিয়ে দেয়া হবে দেশের বিভিন্ন প্রান্তে।
এর আগে গত ২৪, ২৮, ৩০ জুলাই এবং ১ আগস্ট ২০০ টন করে মোট ৮০০ টন তরল অক্সিজেন ভারত থেকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
সানবিডি/ এন/আই