শনিবার (৭ আগস্ট) ভোরে দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ থাকবে। সীতাকুণ্ডের টেরিয়াল নামক স্থানে একটি স্টিল ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের জন্য মহাসড়কে যানচলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর।
অধিদপ্তরের চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়ালে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের জন্য শনিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
সানবিডি/আরএইচ