বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক ও অণুবিজ্ঞানী ড. বিজন কুমার শীল জানিয়েছেন, করোনাভাইরাসের ভয়াবহ ধরন হলো ভারতীয় ডেল্টা। তবে এ ধরনকে আরও শক্তিশালী করেছে টি১৯আর (T19R) মিউটেশন।
শনিবার (৭ আগস্ট) দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতাল আয়োজিত এক ওয়েবিনারে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ডেল্টা ভেরিয়েন্টের ভয়াবহতার জন্য অন্যান্য মিউটেশনের (পর্যায়ক্রমে রুপান্তর) সঙ্গে টি-১৯আর (T19R) মিউটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সানবিডি/ এন/আই