দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪৪১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৮ হাজার ১৩৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জনে।
শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার করোনায় ২৪৮ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন।
এর আগে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয় ৫ আগস্ট । এছাড়াও ১ আগস্ট ২৩১, ২ আগস্ট ২৪৬, ৩ আগস্ট ২৩৫, ৪ আগস্ট ২৪১ জনের মৃত্যু হয়।
সানবিডি/ আরএইচ