আফগান বাহিনীর ভয়াবহ বিমান হামলায় দুই শতাধিক তালেবানের প্রাণহানী ঘটেছে।দেশটির জাওজান প্রদেশের রাজধানী শেবারঘানে তালেবানের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ওই হামলায় দুই শতাধিক তালেবান নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে আফগান প্রতিরক্ষা কর্মকর্তা ফাওয়াদ আমান এক টুইট বার্তায় বলেন, শেবারঘান শহরে তালেবান যোদ্ধাদের সমাবেশ ও গোপন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এতে দুই শতাধিক তালেবান নিহত হয়। এছাড়া তালেবানের বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং শতাধিক যানবাহন ধ্বংস হয়েছে।
এদিকে গত দু'দিনে আফগানিস্তানের দু'টি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে চলে গেছে। গত শুক্রবার বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করে তালেবান। ২৪ ঘণ্টার ব্যবধানে জাওযান প্রদেশের রাজধানী শেবারঘানের নিয়ন্ত্রণও এখন তাদের হাতে।
সানবিডি/এনজে