
নাটোরের গুরুদাসপুরে কাছিকাটা টোল প্লাজা এলাকায় ট্রাক উল্টে খাদে পড়ে নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার (৮ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন জানান, ট্রাকে করে ঢাকায় যাওয়ার সময় এটি উল্টে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘কুষ্টিয়া থেকে একটি পিকআপে ১১ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে কাছিকাটা বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং বাকি ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়।
এএ