দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজী মন্দির সংলগ্ন কান্তনগর গ্রামের শতাধিক পরিবার ঢেপা নদীর ভাঙন আতঙ্কে রয়েছে।ইতোমধ্যে কয়েক একর ফসলি জমি নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হয়েছে।
স্থানীয়রা জানান, গ্রামের উত্তর-পূর্বদিকে নদী ভাঙন রোধে ব্লক দেওয়া হলেও উত্তর-পশ্চিম দিকের ভাঙন রোধে কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয় নি।যে কারনে ভাঙন অব্যাহত রয়েছে।
বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পরিচিত এবং হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান কান্তজীউ মন্দির।প্রতি বছর এই মন্দিরে এক মাস ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়।মেলার সময় শত-শত দর্শণার্থী কান্তনগর গ্রামের উত্তরপার্শে ঢেপা নদীর তীর দিয়ে যাতায়াত করেন।এই রাস্তাটি ভাঙন হুমকিতে রয়েছে।যে কোন মুহূর্তে রাস্তাটি নদীগর্ভে বিলীন হতে পারে।এর ফলে ভোগান্তিতে পড়বেন নদীতে স্নান করতে যাওয়া দর্শনার্থীরা।
স্থানীয়দের আকূল আবেদন, এই এলাকার জনবান্ধব প্রতিনিধিরা যেন এই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।যেন তাদের বসতভিটাসহ তিনফসলি আবাদী জমি রক্ষা পায়।
সানবিডি/এনজে