পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডগুলোর ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ ফান্ডের ট্রাস্টি সভা আগামী ১২ আগস্ট দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১২ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১২ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১২:৪৪/৯/৮/২০২১